শর্ত না মেনে ইংরেজিতে ভর্তি শিক্ষার্থীদের অন্য বিষয়ে ভর্তির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১০-১১ শিক্ষাবর্ষে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষে শর্তপূরণ না করে ভর্তি হওয়া শিক্ষার্থীরা অন্য যেকোনো বিষয়ে ভর্তি তথা নিবন্ধন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইংরেজি বিষয়ে ভর্তি হতে মানবিক ও বাণিজ্য বিষয়ের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম প্রাপ্ত নম্বর ১২ ও বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম প্রাপ্ত নম্বর ১০ পেতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকায় এই শর্ত সুস্পষ্টভাবে উল্লেখ থাকলেও কিছু কলেজ এই শর্ত পুরোপুরি অনুসরণ না করে প্রায় ৮০০ জন শিক্ষার্থী ভর্তি করে। ভর্তির কার্যক্রম শেষে শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা যাচাইয়ের সময় এই ত্রুটি ধরা পড়ে। এতে কর্তৃপক্ষ তাঁদের নিবন্ধন স্থগিত করে।পরে বিষয়টি সুরাহার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় একটি কমিটি গঠন করে।কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ওই শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে ইংরেজি বিষয়ের বদলে পছন্দমতো অন্য বিষয়ে ভর্তির সুযোগ দেওয়ার জন্য সুপারিশ করে।