শর্ত বেঁধে দিয়ে সিলেটে ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি পূরণের শর্ত দিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। আজ রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
বৈঠক শেষে শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম মাহমুদ বলেন, ‘আগামী ৫ নভেম্বরের মধ্যে আমাদের দাবি পূরণ করা না হলে পরবর্তী সময়ে সিলেট বিভাগে ধর্মঘট ডাকা হবে।’
উল্লেখ্য, হাইওয়ে সড়কে পুলিশের হয়রানি, সিলেট-তামাবিল মহাসড়ক সংস্কারসহ পাঁচ দফা দাবিতে গতকাল শনিবার অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়। এ কারণ আজ সিলেট জেলায় যান চলাচল বন্ধ ছিল। তবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর সন্ধ্যা সাড়ে ছয়টার পর যান চলাচল শুরু হয়।