শর্ত সাপেক্ষে শিপইয়ার্ডকে ছাড়পত্র দেওয়ার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিপইয়ার্ডগুলোকে শর্ত সাপেক্ষে ছাড়পত্র দেওয়া থেকে বিরত থাকতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ এ-সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।আদালত বলেছেন, পরিবেশ আইন ১৯৯৫ ও বিধিমালা ১৯৯৭ অনুসারে শর্ত সাপেক্ষে ছাড়পত্র দেওয়ার সুযোগ নেই। কিন্তু পরিবেশ ছাড়পত্রবিষয়ক কমিটি এক সভায় পরিবেশ অধিদপ্তর শর্ত সাপেক্ষে কয়েকটি প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেওয়ার সুপারিশ করেছে। এ বিষয়ে উল্লিখিত শর্তগুলো পূরণের পরই কেবল অধিদপ্তর ছাড়পত্র দিতে পারে।