শর্তসাপেক্ষে ছাত্রী বিক্ষোভের সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনশন ও বিক্ষোভের মুখে যশোর সরকারি মহিলা কলেজের তিনটি ছাত্রীনিবাসের শিক্ষার্থীদের দাবি শর্তসাপেক্ষে মেনে নেওয়া হয়েছে। ছাত্রীদের ব্যবহূত রান্নার স্টোভ জব্দ ও মাসিক খাবারের টাকা (মিল চার্জ) বাড়ানোর প্রতিবাদে গত বুধবার থেকে অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজের অধ্যক্ষের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়েছে।এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ লুৎফুন নাহার প্রথম আলোকে বলেন, ‘ছাত্রীদের একটু ভালো খাওয়ানোর জন্য মিল চার্জ বাড়ানোর নোটিশ দেওয়া হয়। তারা যদি শুধু আলুসিদ্ধ খেয়ে থাকতে চায়, তাহলে আমাদের কী করার আছে। তাদের মিল চার্জ না বাড়ানোর দাবি মেনে নেওয়া হয়েছে। তবে মাস শেষে টাকার ঘাটতি থাকলে ছাত্রীদের তা বহন করতে হবে।’ তিনি আরও বলেন, স্টোভ বিস্ফোরণের মাধ্যমে দুর্ঘটনা ঘটতে পারে।