শর্তে এমপিও পাচ্ছেন আন্দোলনরত গ্রন্থাগারিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার সহকারী গ্রন্থাগারিককে শর্তসাপেক্ষে এমপিওভুক্ত (বেতনভাতা বাবদ মাসিক সরকারি অনুদান) করা হচ্ছে।

যাঁদের নিয়োগ সঠিকভাবে হয়েছে এবং যাঁরা চলতি বছরের জানুয়ারির মধ্যে এমপিওভুক্তির জন্য আবেদন করেছেন কেবল তাঁরাই তিন বছরের মধ্যে স্বীকৃতপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লাইব্রেরি বিষয়ে ডিগ্রি অর্জন করবেন—এমন শর্তে এমপিওভুক্ত করা হবে। তবে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাস থেকে যাঁরা সনদ অর্জন করেছেন যেসব সনদ যাচাই করার মাধ্যমে তাঁদের শর্ত ছাড়াই এই সুবিধা  দেওয়া হবে। আজ বুধবার শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে  মন্ত্রণালয় ও  অধিদপ্তরের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য জানিয়েছে।  গ্রন্থাগারিকেরা গত কিছুদিন ধরে এমপিওভুক্তির দাবিতে লাগাতার আন্দোলন করে  আসছেন।