শর্ষিনার পীরের ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গত শুক্রবার পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার শর্ষিনার পীর হজরত মওলানা শাহ মো. মহিবুল্লাহর জ্যেষ্ঠ ছেলে শাহ মোহাম্মদ নেছার উদ্দিনের বিবাহোত্তর সংবর্ধনায় যোগ দেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে এরশাদ ছাড়াও জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহাবুবুর রহমান যোগ দেন।স্বরূপকাঠি পৌরসভার মেয়র দেলোয়ার হোসেন ফারুক বলেন, এরশাদ শর্ষিনার রেস্টহাউসে রাত কাটান। গতকাল শনিবার সকালে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেন।এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায় বলেন, ওই অনুষ্ঠানের দাওয়াত পেয়ে এরশাদ স্বরূপকাঠিতে গিয়েছিলেন। সেখানে কারও সঙ্গে তিনি কোনো ধরনের রাজনৈতিক আলোচনা করেননি। এরশাদ তাঁর শাসনামলে স্বরূপকাঠি উপজেলার নাম পরিবর্তন করে শর্ষিনার মরহুম পীর নেছার উদ্দিনের নাম অনুযায়ী নেছারাবাদ নামকরণ করেন।