প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের যৌথ আয়োজনে খাদ্য নিরাপত্তা অর্জনের আন্দোলন বেগবান করার লক্ষ্যে গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী জৈব শস্য ও পিঠা মেলার আয়োজন করা হয়। স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের উপপরিচালক আবু ইউসুফ মো. রেজাউর রহমান এর উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউএনও মানোয়ার হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান প্রমুখ। মেলায় জৈব চাষে নিবেদিত কৃষক, কৃষক সংগঠন, কৃষি-সংক্রান্ত উন্নয়ন সংগঠন ও অন্যান্য প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য, কৃষি উপকরণ, প্রকাশনা, প্রযুক্তি এবং দেশীয় পিঠা প্রদর্শন করে।