প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ শহর ধুলামুক্ত রাখার দাবিতে চা-দোকান ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র সুপার মার্কেটের চত্বরে ওই মানববন্ধন করা হয়। চা-দোকানদার দেলোয়ার হোসেনের আয়োজনে মানববন্ধনে চা-ব্যবসায়ীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনকারীরা বলেন, শহরের বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে বালুর ব্যবসা ও কভারবিহীন গাড়িতে করে বালু আনা-নেওয়া করায় শহরের প্রধান সড়ক ধুলাতে পরিণত হয়েছে। বাতাসে ধুলা উড়ে পরিবেশ নষ্ট করে ফেলছে।