শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহরকে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে ‘‌‌আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালের প্রধান ফটক থেকে একটু ভেতরে একটি  ডাস্টবিন স্থাপন করা হয়েছে ছবি l প্রথম আলো
শহরকে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে ‘‌‌আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালের প্রধান ফটক থেকে একটু ভেতরে একটি ডাস্টবিন স্থাপন করা হয়েছে ছবি l প্রথম আলো

কয়েক দিন পর পবিত্র ঈদুল ফিতর। এই দিনে ঈদ উপহার (ঈদি) দেওয়া একটি অন্যতম সংস্কৃতি। ফেসবুকভিত্তিক সংগঠন ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ জেলা শহর পরিচ্ছন্ন রাখতে এর বাসিন্দাদের ঈদের উপহার হিসেবে ডাস্টবিন (ময়লা-আবর্জনা ফেলার পাত্র) স্থাপন করছে।
গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল প্রাঙ্গণে একটি বড় ও একটি ছোট ডাস্টবিন স্থাপন করেন ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’র সদস্যরা। তাঁদের এই কার্যক্রমের স্লোগান ‘এবারের ঈদুল ফিতর বদলে যাবে আমার শহর; আসুন, এবারের ঈদি দিই প্রিয় শহরকে একটি ডাস্টবিন’।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল দুপুর ১২টায় সদর হাসপাতাল প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক শওকত হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
সংগঠন সূত্রে জানা গেছে, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে বড় ডাস্টবিন ৮টি ও ছোট ২৭টি এবং হকারদের জন্য ১৫টি ঝুড়ির ব্যবস্থা করা হয়েছে। গতকাল শহরের শহরের ১০টি স্থানে ১০টি স্থায়ী ডাস্টবিন স্থাপন করা হয়েছে। বাকিগুলো ৫ জুলাইয়ের মধ্যে স্থাপন করা হবে।