শহর রক্ষা বাঁধ ও নদী খননসহ সাত দফা দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা নদীর ভাঙনের হাত থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষা, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও নদী খননসহ সাত দফা দাবিতে গত বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সিরাজগঞ্জ আয়োজিত বিকেল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধন কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের জেলা, জেলার বাইরের ও প্রবাসী ছাত্র, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের সদস্য, মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।