শহরজুড়ে থাকছে ২৮টি সিসি ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বর্ষবরণের অনুষ্ঠানকে ঘিরে মূল অনুষ্ঠানস্থল পাবলিক লাইব্রেরি মাঠ ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে ২৮টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ইতিমধ্যে শহরের ১৬টি স্থানে ক্যামেরা বসানো হয়েছে।
সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এসব নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিবছরের মতো এ বছরও রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও সিটি করপোরেশনের সহযোগিতায় বর্ষবরণের আয়োজন করা হয়েছে। সকাল সাতটা থেকে চলবে নানা অনুষ্ঠান। মাঠসংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার ও টাউন হল চত্বর এলাকায় এ বছরও ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
পাবলিক লাইব্রেরি মাঠের মূল অনুষ্ঠানস্থলের প্রবেশপথে আর্চওয়ে থাকবে। এর ভেতর দিয়ে সবাইকে মাঠে প্রবেশ করতে হবে। সেই সঙ্গে শহীদ মিনারের মঞ্চ, মাঠের ভেতর জনসমাগমস্থল ও ফটকে ১২টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। প্রধান ফটকের বাইরে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থাকছে। সেই সঙ্গে সাদাপোশাকে পুলিশসহ তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।