শহররক্ষা বঁাধ থেকে অবৈধ স্থাপনা সরানোর সদ্ধিান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ শহররক্ষা বঁাধ রক্ষায় বঁাধের ওপর থেকে বালু, ইটের ব্যবসাসহ অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে খাল দখলকারীদের উচ্ছেদ করার সদ্ধিান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এসব কথা জানান জেলা প্রশাসক মো. সাইফুল হাসান।সভায় গত ১৮ জানুয়ারি প্রথম আলোয় Èমুন্সিগঞ্জ শহররক্ষা বঁাধ নির্মাণ শেষ হওয়ার আগেই ধস' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের কথা উলে্লখ করেন জেলা প্রশাসক।জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত ওই আলোচনা সভায় অংশ নেন নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মিরকাদিম পেৌরসভার মেয়র শহিদুল ইসলাম, সরকারি কঁেৌসুলি (পিপি) আবদুল মতিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন, জেলা পূজা উদ&যাপন পরিষদের সভাপতি অজয় চক্রবর্তী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহম্মেদ প্রমুখ। বক্তারা বলেন, সড়ক ও নেৌপথে অবৈধ যান চলাচলের কারণে লঞ্চ, সড়ক দুর্ঘটনাসহ চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। হত্যাকারীরা লাশ গুম করতে মুন্সিগঞ্জকে নিরাপদ ভাবছে। তাই তারা এখানে এনে লাশ ফেলছে। মুন্সিগঞ্জ পেৌর ভবন থেকে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও পেৌরসভার সার্ভেয়ার র‌্যাবে হাতে আটক হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় সভায়।তবে, এ সম্পর্কে পুলিশ সুপার বলেন, Èওই কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং তঁাকে চাকরিচু্যত করার সব প্রক্রিয়া শুরু হয়েছে। মাদক প্রতিরোধে পুলিশকে আরও কঠোর হতে বাধ্য করা হবে। মাদকের সঙ্গে সংশি্লষ্ট ব্যক্তিদের কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।'পুলিশ সুপার গুপ্তহত্যা ও লাশ উদ্ধারের বিষয়ে কোনো মন্তব্য না করলেও আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা চান।সভায় জেলা প্রশাসক বলেন, ঢাকা-মুন্সিগঞ্জ পথে বিআরটিসি বাস সার্ভিস চালু প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরই এ পথে বিআরটিসির বাস চলাচল শুরু হবে।