শহরে জলাবদ্ধতার প্রতিবাদে বিক্ষোভ অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান থেকে ভেলুর মোড় পর্যন্ত জলাবদ্ধতার প্রতিবাদে গতকাল রোববার বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন মহল্লাবাসী। এ সময় আবর্জনা বহনকারী পৌরসভার একটি গাড়ি ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন তাঁরা।
মেয়র আবদুল মতিন বলেন, স্থানীয় কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক মহল্লাবাসীকে প্ররোচিত করে বিক্ষোভ করিয়েছেন। স্বাভাবিকের চেয়ে ওই সড়কটি নিচু। এটি জলাবদ্ধমুক্ত করতে হলে যে পরিমাণ উঁচু করতে হবে, তাতে অনেক টাকার প্রয়োজন।