শহরে বিদ্যুৎ এলেও গ্রামগুলো অন্ধকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলা ও উপজেলা সদরে গতকাল শুক্রবার সকালে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়৷ কিন্তু কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামত না করায় গ্রামগুলো বুধবার রাত থেকে অন্ধকারেই আছে৷
ভুক্তভোগীরা বলছেন, ভোলায় গতকাল বাণিজ্যমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান আসায় শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়৷
বোরহানউদ্দিন পলিটেকনিক্যাল কলেজ প্রাঙ্গণে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ভোলাবাসী সাময়িক সমস্যায় পড়ছে৷ আশা করি, নভেম্বরের পর বিদ্যুতের আর সমস্যা থাকবে না৷’
পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) ভোলার নির্বাহী প্রকৌশলী মো. আলী বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড় আসায় বুধবার সন্ধ্যা সাতটায় একসঙ্গে তিনটি উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়৷ এতে ভোলার ছয় উপজেলার লক্ষাধিক গ্রাহক অন্ধকারে ডুবে যায়৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় িগ্রড সংস্কার হলেও বেলা দুইটার পর তা আবার বিকল হয়ে যায়৷
প্রকৌশলী আরও জানান, ভোলায় বেসরকাির সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেডের বিদ্যুতের কেন্দ্র গতকাল সকাল সাতটায় চালু হয়৷ ভোরে পটুয়াখালী থেকে আসা গ্রিড (সঞ্চালন লাইন) সচল হলেও বরিশাল গ্রিড এখনো চালু হয়নি৷
লালমোহন উপজেলার করিম রোডের বাসিন্দা জসিম উদ্দিন বলেন, প্রায় তিন দিন পর গতকাল বেলা দুইটার দিকে শহরে বিদ্যুৎ আসে৷
তবে বোরহানউদ্দিন উপজেলার বাটামারা গ্রামের বাসিন্দা শাহ আলমগীর, ভেলুমিয়া বাজারের শাজাহানসহ একাধিক গ্রাহকের ভাষ্য, গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁদের গ্রামে বিদ্যুতের দেখা পাওয়া যায়নি৷ প্রায় একই বক্তব্য দেন প্রত্যেকটি গ্রামের বিদ্যুৎ গ্রাহকেরা৷