শহরের চেয়ে গ্রামে ভোটারের উপস্থিতি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আজ শনিবার সকাল নয়টার ছবি। ছবি : মাসুদ রানা, গাজীপুর
গাজীপুরের বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আজ শনিবার সকাল নয়টার ছবি। ছবি : মাসুদ রানা, গাজীপুর

নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আজ শনিবার সকাল থেকে ভোটারদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে শহরের চেয়ে গ্রামে ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।
সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের নাওজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ সারি দেখে যায়। এ বিদ্যালয়ে মোট তিনটি কেন্দ্র রয়েছে।
নাওজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, তাঁর কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৭৪ জন। এ কেন্দ্রের ছয়টি বুথে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এক ঘণ্টায় প্রায় এক হাজারের মতো ভোট পড়েছে। নাওজোরের এই এলাকাটি শহরের বাইরে সাবেক বাসন ইউনিয়নের অংশ ছিল। বর্তমানে এটি সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত। সাবেক বাসন ইউনিয়নের মোট ভোটার এক লাখ এক হাজার ৩৭০ জন।

গাজীপুরের বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আজ শনিবার সকাল নয়টার ছবি। ছবি : মাসুদ রানা, গাজীপুর
গাজীপুরের বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আজ শনিবার সকাল নয়টার ছবি। ছবি : মাসুদ রানা, গাজীপুর

শহর থেকে বেশ কিছুটা দূরে কোনাবাড়ির বাইমাইল প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জানান, সকাল আটটার আগেই এখানে ভোটাররা লাইনে দাঁড়ান। নির্ধারিত সময় সকাল আটটায় ভোট নেওয়া শুরু হয়েছে।
যোগীতলা এবতেদায়ী মাদ্রাসার প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবুর রশিদ তালুকদার জানান, কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের ভিড় বাড়ছে।
কোনাবাড়ি এলাকাটি আগে ইউনিয়ন ছিল। এটি এখন সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত।
বাইরে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও শহরের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম।
গাজীপুর শহরের জয়দেবপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে সকাল নয়টার দিকে ভোটারদের তেমন ভিড় দেখা যায়নি। জয়দেবপুর সরকারি বালিকা বিদ্যালয়, কাজী আজিমউদ্দিন কলেজ, রানী বিলাসমণি উচ্চবিদ্যালয়সহ শহরের ভোটকেন্দ্রগুলোতে গিয়ে একই চিত্র দেখা গেছে।

গাজীপুরের বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আজ শনিবার সকাল নয়টার ছবি। ছবি : মাসুদ রানা, গাজীপুর
গাজীপুরের বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আজ শনিবার সকাল নয়টার ছবি। ছবি : মাসুদ রানা, গাজীপুর

শহর এলাকার বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডি কর্মকর্তারা বলেছেন, শহরের মানুষ সাধারণত একটু দেরিতে ঘুম থেকে ওঠে। এখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
সাবেক টঙ্গী ও গাজীপুর—এ দুই পৌরসভা এবং ছয়টি ইউনিয়ন গাছা, পুবাইল, কাশিমপুর, কোনাবাড়ি, বাসন ও কাউলতিয়া নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত।