শহিদ খান অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহিদ খান
অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহিদ খান

অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহিদ খান। তিনি ভোট পেয়েছেন এক হাজার ৪৭১টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিন মিয়া। তিনি পেয়েছেন এক হাজার ৫৮ ভোট।
এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়। ভোট গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব পদাধিকার বলে অফিসার্স ক্লাবের সভাপতি নির্বাচিত হন।