শহিদ মিয়ার ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফের বাবা শহিদ মিয়া (৮৫) গত বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি প্রায় দুই মাস ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী মিনা শহিদ, দুই পুত্র সাজ্জাদ শরিফ ও বারডেমের যুগ্ম পরিচালক (জনসংযোগ) ফরিদ কবির, মেয়ে সুলতানা রাজিয়াসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার আজিমপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। কাল শনিবার বাদ মাগরিব মোহাম্মদপুরের বাবর রোডের বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে।