শহিদুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সাবেক সাংসদ বিএনপির নেতা মো. শহিদুল ইসলাম (৭০) গতকাল বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মসিউর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল মালেক এক বিবৃতিতে শহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।