ঢাকার পশ্চিম মণিপুরের মো. নুরুল ইসলামের ছেলে মুহাম্মাদ শহিদুল ইসলাম (৩০)। গ্রামের বাড়ি ঢাকার দোহারের নারিশা গ্রামে। বিদ্যালয়ে পড়া অবস্থায় ১৯৯২ সাল থেকে তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হন। অসুস্থ শরীর নিয়ে ১৯৯৫ সালে মণিপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৭ সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করেন। এরপর একটি বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করে ধরেন সংসারের হাল। কিন্তু দীর্ঘদিন ডায়াবেটিসে ভোগার কারণে একপর্যায়ে শহিদুলের দুটি কিডনিই নষ্ট হয়ে যায়। বর্তমানে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করিয়ে বেঁচে আছেন তিনি। চিকিৎসকেরা তাঁকে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে বলেছেন। এ জন্য অন্তত ১০ লাখ টাকা লাগবে। কিন্তু শহিদুলের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় শহিদুলকে বাঁচাতে সমাজের দানশীল ও হূদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: শাহানা ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৬৪.১০১.১৬৫.৩১৮, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, ঢাকা। বিজ্ঞপ্তি।