শহিদুল্লাহ চৌধুরী ও ডা. ওয়াজেদুল পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি হিসেবে শহিদুল্লাহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে ডা. ওয়াজেদুল ইসলাম পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শেষ হওয়া সংগঠনের নবম সম্মেলনে এই দুই শ্রমিকনেতা পুনর্নির্বাচিত হন।
‘শ্রমিক-কর্মচারীদের মধ্যে ছড়িয়ে পড়, সংগঠন গড়ে তোল’ স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত এই সম্মেলনে সারা দেশ থেকে আসা ১০০টির বেশি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে ব্যক্তিমালিকানা ও সরকারি শিল্পকারখানায় আট হাজার টাকা সর্বনিম্ন মজুরির দাবি জানানো হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার নিয়ম অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করারও দাবি জানানো হয় সম্মেলনে।