শহীদ আসাদ দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ আসাদ দিবস আজ। ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান ১৯৬৯ সালের এই দিনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচির আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন। এই আন্দোলনই পরে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। আসাদ নিহত হওয়ার পর ঢাকায় আইয়ুব গেট ও অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে আসাদগেট ও আসাদ অ্যাভিনিউ রাখেন দেশের বিপ্লবী জনগণ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। কর্মসূচি: আসাদ দিবস ও গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করবে শহীদ আসাদ পরিষদ। গণসংস্কৃতি ফ্রন্ট আজ বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে আয়োজন করেছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।