শহীদ আসাদ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ আসাদের কথা স্মরণ করে এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল শুক্রবার শহীদ আসাদ দিবস পালিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন দিনটি উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের সামনে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে আসাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
১৯৬৯ সালের ২০ জানুয়ারি পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খানের বিরুদ্ধে সংঘটিত গণ-অভ্যুত্থানে শহীদ হন আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। সেই থেকে দিনটি আসাদ দিবস হিসেবে পালিত হচ্ছে।
আসাদ পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। এরপর টানা আন্দোলনের মাধ্যমে ২৪ জানুয়ারি আইয়ুব খানের সামরিক শাসনের পতন ঘটে। দিনটি উপলক্ষে ওয়ার্কার্স পার্টি সকাল আটটায় শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে। স্মৃতিস্তম্ভে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ যুব মৈত্রীর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।