শহীদ কমিশনারের বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় ঢাকা-৬ আসনে স্বতন্ত্র সাংসদ প্রার্থী সাইদুর রহমান ওরফে শহীদ কমিশনারের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে র্যাব-১০। এ ঘটনায় সাইদুরের এক সহযোগীকে আটক করা হয়েছে।
র্যাব-১০ দাবি করেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত দেড়টা থেকে সোয়া তিনটা পর্যন্ত অভিযান চলে। সাইদুরের বাড়ি থেকে একটি পিস্তল, একটি রিভলবার, একটি শটগান ও বেশ কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় হাফিজুর রহমান নামের একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তি সাইদুরের সহযোগী।