শহীদ কর্নেল জামিল ব্রি. জেনারেল হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৫ সালের ১৫ আগস্ট দুষ্কৃতকারীদের হাতে শহীদ কর্নেল জামিল উদ্দিন আহমাদকে ব্রিগেডিয়ার জেনারেল পদে মরণোত্তর পদোন্নতি দেওয়া হয়েছে। জামিল উদ্দিন সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামরিক সচিব এবং সর্বশেষ প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরে কর্মরত ছিলেন।গতকাল বৃহস্পতিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই পদোন্নতির কথা জানানো হয়। এতে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির ক্রান্তিলগ্নে নিজের জীবন তুচ্ছ করে কর্নেল জামিল তত্কালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণ রক্ষার জন্য ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির দিকে ছুটে যান এবং শাহাদত বরণ করে কর্তব্যবোধ ও আনুগত্যের বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। এর স্বীকৃতি হিসেবে সরকার কর্নেল জামিল উদ্দিন আহমাদকে ব্রিগেডিয়ার জেনারেল (মরণোত্তর) পদে পদোন্নতি দিয়েছে।আরও পদোন্নতি: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় তালিকায় ৩৯ জন ও নৌবাহিনীর নয়জনকে সম্মানসূচক পদোন্নতি এবং কমিশন দেওয়া হয়েছে বলে গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে। সম্মানসূচক কমিশন ও পদোন্নতি ২৬ মার্চ থেকে কার্যকর হবে।