প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য প্রয়াত কবি শহীদ কাদরীর স্মরণে শেরপুর প্রেসক্লাবে গত শুক্রবার রাতে আলোচনা সভা ও কবিতাপাঠ অনুষ্ঠিত হয়। কবি সংঘের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তালাত মাহমুদ। বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজের শিক্ষক শিব শংকর কারুয়া, সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল আলীম তালুকদার, নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, স্থানীয় সাপ্তাহিক দশকাহনীয়ার ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে প্রয়াত কবির আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।