শহীদ জননীকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন শহীদজায়া মুশতারী শফী। শহীদজননী জাহানারা ইমামের ২২তম মৃত্যুবাষিকী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধার্ঘ৵ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রমা আবৃত্তি সংগঠন আয়োজিত শ্রদ্ধার্ঘ৵ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
মুশতারী শফী বলেন, জাহানারা ইমামের স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, উদীচী শিল্পী গোষ্ঠীর সহসভাপতি সুনীল ধর, প্রমা আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, প্রজন্ম ’৭১-এর উপদেষ্টা মেরাজ তাহসীন ও ছাত্র নেতা নাহিদ আল মোস্তফা বক্তব্য দেন।