শহীদ জোহা দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৮ ফেব্রুয়ারি, শহীদ ড. জোহা দিবস। ড. জোহার শাহাদতবার্ষিকীকে শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছুটি ছাড়াও নানা কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান আন্দোলনের এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ শামসুজ্জোহা পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন। তিনিই এ দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত।