শহীদ জোহা দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৮ ফেব্রুয়ারি। ৬৯-এর গণঅভ্যুত্থানের শহীদ ড. জোহা দিবস। ১৯৬৯ সালের এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহা হানাদার বাহিনীর গুলিতে নিহত হন। প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করবে। দিবসটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে, আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন, জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ, প্রভাতফেরি, কোরআনখানি, আলোচনা সভা, ‘জোহা স্মারক বক্তৃতা’, শহীদ জোহা স্মারকপত্রের মোড়ক উন্মোচন ও মিলাদ মাহফিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবছরই এ দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আজ সকালে অনুষ্ঠেয় জোহা স্মারক বক্তৃতায় মূল প্রবন্ধ পাঠ করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।