শহীদ জোহা দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে শহীদ ড. জোহা দিবস ১৮ ফেব্রুয়ারি। প্রতিবছরের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করবে।গণ-অভ্যুত্থান আন্দোলন চলাকালে ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৎকালীন শিক্ষক ড. মোহামঞ্চদ শামসুজ্জোহা পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন। তিনি ছিলেন এ দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘শিক্ষক দিবস’ হিসেবে পালন করে থাকে।দিবসের কর্মসূচি হিসেবে আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, আবাসিক হলসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন, শহীদ জোহার মাজার ও জোহা সঞ্চৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এ ছাড়া সকালে রসায়ন বিভাগ ও শহীদ শামসুজ্জোহা হলের প্রভাতফেরি ও আলোচনা সভা রয়েছে। সকাল ১০টায় সিনেট ভবনে জোহা সঞ্চারক বক্তৃতা দেবেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।