রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার শহীদ জোহা দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনটিকে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালন করেছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে কালো পতাকা তোলার মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রসায়ন বিভাগ, সাংস্কৃতিক জোট, ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের পক্ষ থেকে শহীদ ড. জোহার কবর ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জোহা সঞ্চৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কাউন্সিল দিবসটিকে জাতীয়ভাবে শিক্ষক দিবস হিসেবে পালনের দাবি জানিয়ে সমাবেশ করেছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রসায়ন বিভাগের উদ্যোগে জোহা সঞ্চারক বক্তৃতা অনুষ্ঠানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সঞ্চারক বক্তা হিসেবে ‘শিকড় থেকে শিখরে: ক্ষুদ্রাকার দুর্নীতি’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন। বাদ আসর বিশ্ববিদ্যালয় মসজিদে কোরআনখানি ও সন্ধ্যা সাড়ে ছয়টায় শহীদ ড. শামসুজ্জোহা সঞ্চারক ভাস্কর্যে প্রদীপ প্রজ্বালন ও শহীদ জোহার জীবনভিত্তিক চলচ্চিত্র দাবানল প্রদর্শন করা হয়। গুরুদাসপুরে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের গুরুদাসপুরের বিলচলন শহীদ সামসুজ্জোহা বিশ্ববিদ্যালয় কলেজে জোহা দিবস উপলক্ষে গতকাল আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া ড. জোহাকে নিয়ে নির্মিত দাবানল নামে একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সাংসদ আবদুল কুদ্দুস প্রদর্শনীর উদ্বোধন করেন।