শহীদ ডা. কর্নেল জাহাঙ্গীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ ডা. লে. কর্নেল এন এ এম জাহাঙ্গীরের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মার্চ। এ উপলক্ষে গতকাল শনিবার কুমিল্লা সেনানিবাসে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা বিদ্যালয়ে শহীদ জাহাঙ্গীর বৃত্তি প্রদান এবং সেনানিবাসের ৩১ ফিল্ড-অ্যাম্বুলেন্সে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া শহীদের পৈতৃক নিবাস রাজবাড়ীর পাংশা উপজেলায় থানা মসজিদে আগামী ৪ এপ্রিল বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শহীদ পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। বাসস।