শহীদ তাজুল দিবস আজ
আজ ১ মার্চ, শহীদ তাজুল দিবস। ১৯৮৪ সালের এই দিনে স্বৈরাচার এরশাদের লেলিয়ে দেওয়া গুন্ডাদের হাতে আদমজী পাটকল এলাকায় শহীদ হন তিনি। আজ তাঁর ৩২তম মৃত্যুবার্ষিকী। তাজুল ছিলেন সিপিবির আদমজী শাখার সম্পাদক ও আদমজী মজদুর ট্রেড ইউনিয়নের নেতা।
এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ’৮৪ সালের ১ মার্চ ১৫ দল, সাত দল ও ১১টি শ্রমিক সংগঠন হরতালের ডাক দেয়। সেই হরতাল সফল করার লক্ষ্যে ২৯ ফেব্রুয়ারি রাতে আদমজী পাটকল এলাকায় মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন তাজুল। কুমিল্লার মতলবের ইছাখালী গ্রামের সাধারণ পরিবারের সন্তান তাজুল। দারিদ্র্য সত্ত্বেও তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় বিশেষ মেধার পরিচয় দেন। ১৯৬৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। তাজুলের স্মরণে সিপিবি আজ সকালে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করবে।