শহীদ তাজুল স্মরণে শ্রমিক সমাবেশ
বন্ধ ঘোষিত আদমজী জুট মিলের শ্রমিক শহীদ তাজুল স্মরণে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বিকেলে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সৈয়দ আলী চেম্বারের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা আহ্বায়ক নাসির হোসেন, গার্মেন্টস শ্রমিক সংহতির সম্পাদক মিনহাজুল হক ও বিপ্লবী শ্রমিক সংহতির নেতা হাবিবুর রহমান।
সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।