শহীদ দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের নয় মাসে নীলফামারীর সৈয়দপুরে ৪ হাজার ৩০০ শহীদের স্মরণে ৪৫তম স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি উপলক্ষে শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন, শোভাযাত্রা, শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মসজিদ-মন্দির-গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। শহীদ স্মৃতি অম্লান চত্বরে প্রজন্ম ’৭১ সৈয়দপুর জেলা শাখা আলোচনা সভা করেছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মঞ্জুর হোসেন। বক্তব্য দেন শহীদের সন্তান মো. বখতীয়ার কবির, সাখাওয়াৎ হোসেন, রফিকুল ইসলাম, নীলফামারী জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি রাবেয়া আলিম, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক প্রমুখ। প্রথম আলো সৈয়দপুর বন্ধুসভা ও স্মরণিকা পরিষদ স্থানীয় শহীদ দিবসে পৃথক কর্মসূচি পালন করেছে।