প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় গতকাল বুধবার শহীদ দিবস পালিত হয়েছে। দামুড়হুদা ইউনিয়নের নতিপোতার জগন্নাথপুরে আট শহীদের সমাধি (আট কবর) চত্বরে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগসহ সমমনা দলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে। সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক মফিজুর রহমান সরকার, জেলা প্রশাসক সায়মা ইউনুস, জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবু হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা এবং মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা সমাধিতে ফুল দেন। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।