শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের তিরোধান দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৯ মার্চ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ৪৩তম তিরোধান দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী কনিষ্ঠ পুত্র দিলীপ দত্তসহ তাঁকে জোরপূর্বক ধরে নিয়ে যায় কুমিল্লার বাসা থেকে। তাঁদের ময়নামতি সেনানিবাসে আটক রাখা হয়। সেখানেই নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় অশীতিপর এই বৃদ্ধকে। একই পরিণতি বরণ করতে হয় পুত্র দিলীপ দত্তকেও।১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে তিনিই প্রথম বাংলা ভাষার সম-অধিকারের দাবি উত্থাপন করেন অত্যন্ত জোরালো ভাষায়। তিরোধান দিবস উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় মগবাজারের সেঞ্চুরি টাওয়ারে শহীদের নাতনি অ্যারোমা দত্তের বাসায় স্মরণসভার আয়োজন করা হয়েছে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক মিনার মনসুর এতে সবার উপস্থিতি কামনা করেছেন। বিজ্ঞপ্তি।