শহীদ নূর হোসেনকে শ্রদ্ধা ও স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে ফুল দেয় বিভিন্ন সংগঠন l প্রথম আলো
স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে ফুল দেয় বিভিন্ন সংগঠন l প্রথম আলো

ফুলেল শ্রদ্ধা, মিলাদ মাহফিল, স্মরণসভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ নূর হোসেন দিবস। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন গতকাল শ্রদ্ধাভরে স্মরণ করেছে এই আত্মত্যাগী মানুষটিকে।
গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে গুলিস্তানের শহীদ নূর হোসেন চত্বরে (জিরো পয়েন্ট) আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্য সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
দুপুরে শহীদ নূর হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশ যখনই কোনো সংকটের সম্মুখীন হয়, তখনই স্বাধীনচেতা, সাহসী মানুষ প্রতিবাদ করে।
সকাল আটটায় বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীরা নূর হোসেন চত্বরে ফুল দিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর জাতীয়তাবাদী ছাত্রদল শ্রদ্ধা জানায়।
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ছাত্রদলের নেতা-কর্মীরা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে পুরানা পল্টন এলাকায় ঝটিকা মিছিল করেন।
১৯৮৭ সালের এই দিনে এইচ এম এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে যুবলীগের কর্মী নূর হোসেন শহীদ হন। ওই দিন ‘বুকে-পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে বের হয়েছিলেন নূর হোসেন। তাঁর আত্মত্যাগে স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয়। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।