শহীদ নূর হোসেন দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিলসহ নানা আয়োজনে গতকাল বুধবার ‘শহীদ নূর হোসেন দিবস’ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে নূর হোসেন চত্বরে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানায়। এ ছাড়া শহীদ নূর হোসেন সংসদ জুরাইন কবরস্থানে নূর হোসেনের কবরে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।গতকাল সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, আবদুল লতিফ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু-উল-আলম হানিফসহ দলীয় নেতারা নূর হোসেন চত্বরে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। বিএনপির পক্ষ থেকে দলের যুগ্ম মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, দপ্তর সম্পাদক রিজভী আহমেদসহ দলীয় নেতারা নূর হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া আওয়ামী যুবলীগ গতকাল বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শহীদ নূর হোসেন ও সৈয়দ আমিনূর হুদা টিটো দিবস উপলক্ষে সমাবেশ করে। অন্যদিকে জাতীয় পার্টি গতকাল গণতন্ত্র দিবস পালন করেছে। গণফোরাম, জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সংগঠনও দিবসটি পালন করেছে। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে গিয়ে শহীদ নূর হোসেন আত্মাহুতি দিয়েছিলেন।