শহীদ পুলিশ স্মৃতি কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় সিলিন্ডার বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।
বেলুন ফুলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝাড়ুদার গফুর আহত হন। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মীর প্রথম আলোকে বলেন, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বেলুন ফুলানোর সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে গফুর আহত হন। তবে বিষয়টি গুরুতর নয় বলে দাবি করেন তিনি।