শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালন করবে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যথাযোগ্য মর্যাদায়’ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন করবে জামায়াতে ইসলামী। এ উপলক্ষে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল শনিবার এক বিবৃতিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা করেছেন।
কর্মসূচির মধ্যে আছে আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা, মহান বিজয় দিবস উপলক্ষেÿ১৫ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দুস্থ ও গরিব লোকদের মধ্যে শীত কাপড় বিতরণ এবং ১৬ ডিসেম্বর আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান। ঘোষিত কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য দলের সব শাখার প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীরা দেশের জন্য যে ত্যাগ স্বীকার করে গেছেন, সে জন্য তাঁরা চিরস্মরণীয় হয়ে থাকবেন। এমনি একসময় জাতি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করতে যাচ্ছে, যখন জাতির ঘাড়ে একদলীয় স্বৈরশাসন চাপিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের দুঃশাসনে গোটা জাতি অতিষ্ঠ। তীব্র গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করতে হবে।