শহীদ বুদ্ধিজীবীর নামে গ্রন্থাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সরকারি কলেজের গ্রন্থাগারের নামকরণ করা হয়েছে ‘শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক আরজ আলী গ্রন্থাগার’। একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ হন অধ্যাপক মো. আরজ আলী। তখন তিনি ওই কলেজে দর্শন বিভাগের শিক্ষক ছিলেন। একই সঙ্গে কলেজের তছদ্দক ভবনে অবস্থিত দর্শন বিভাগের সেমিনারকক্ষের নাম রাখা হয়েছে এই শহীদ বুদ্ধিজীবীর নামে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ নতুন এই গ্রন্থাগার ও সেমিনারকক্ষের উদ্বোধন করেন। পরে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক আরজ আলী সেমিনারকক্ষে দর্শন বিভাগের প্রধান মো. কামরুল হোসেনের সভাপতিত্বে আরজ আলীর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন বাংলা বিভাগের প্রধান আফজালুর রহমান, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক বিধান মিত্র, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান রমা বিজয় সরকার, রাষ্ট্রবিজ্ঞানের প্রধান ননী গোপাল সরকার, সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু সাইদ প্রমুখ।