প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শহীদ বুদ্ধিজীবীরা রাজনীতির ঊর্ধ্বে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে দেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করেছিল। দেশ মাতৃকাকে মুক্ত করতে যেসব বুদ্ধিজীবী সেদিন জীবন উৎসর্গ করেছেন তাঁদের জাতি আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
সেনাবাহিনী পরিচালিত শাশ্বত বাংলা মুক্তিযুদ্ধ জাদুঘরের মাসব্যাপী বিজয়ের অনুষ্ঠানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। গত রোববার রাতে ওই আলোচনা সভা হয়।
সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, এখন দেশে স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অতীতে চলেছে। বাংলাদেশের মাটি শহীদের রক্তে সিক্ত। অতীতের মতো বাংলাদেশের ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে এগিয়ে যাবে।