শহীদ মজনু পার্কে বিজয়স্তম্ভ নির্মাণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শহীদ মজনু পার্কে অবশেষে বিজয়স্তম্ভের নির্মাণকাজ শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন এই স্তম্ভ নির্মাণ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা বলেন, সোনারগাঁয়ে নিহত মুক্তিযোদ্ধাদের সম্মানে দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী শহীদ মজনু পার্কে বিজয়স্তম্ভ নির্মাণ করার দাবি জানিয়ে আসছিলেন। অনেক দিক বিবেচনা করে এক মাস হলো এর নির্মাণকাজ শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন এখানে ফুল দেওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হবে। বিজয়স্তম্ভ নির্মাণের পাশাপাশি এখানে থাকবে বিজয়ের স্মৃতির বর্ণনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা। লাইট, সাউন্ড ও ঝরনা তৈরি করে এর সৌন্দর্য বৃদ্ধি করা হবে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উপ-কমান্ডার ওসমান গণি বলেন, দীর্ঘদিন পর হলেও তাঁদের স্বপ্নের বাস্তবায়ন হতে চলছে। এতে সোনারগাঁবাসীর পাশাপাশি মুক্তিযোদ্ধারাও আনন্দিত।