শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শহরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারের উদ্বোধন এবং মাদক ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শহীদ মিনারের উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটোয়ারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আশীয়ারা খাতুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক লুৎফর রহমান, কলেজের অধ্যক্ষ সাইফুল হক প্রমুখ। সভার আগে মাদক ও জঙ্গিবিরোধী একটি শোভাযাত্রা বের হয়।