শহীদ মিনার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আবুল হোসেন সরকারি ডিগ্রি কলেজে গতকাল মঙ্গলবার শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে কলেজের অধ্যক্ষ কেদার নাথ বর্মণের সভাপতিত্বে আলোচনা সভায় সাংসদ রমেশ চন্দ্র সেন, সালন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুব আলম, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।