শহীদ মিনার নির্মাণ বন্ধের ষড়যন্ত্র রোখার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের কাজ বন্ধে মৌলবাদীদের ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল বুধবার স্থানীয় সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশ হয়েছে। সমাবেশে শহীদ মিনার নির্মাণের বিরোধিতাকারী মৌলবাদীদের ষড়যন্ত্র রোখার অঙ্গীকার করা হয়।বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির জেলা সভাপতি আবদুল করিম, প্রেসক্লাবের সভাপতি আখতার হোসেন, পৌর মেয়র এস এম এ মঈন, মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্রনাথ রায় প্রমুখ।সম্প্রতি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণকাজ শুরু হয়। পরে মৌলবাদী ও স্থানীয় কিছুসংখ্যক বাসিন্দার বিরোধিতার মুখে স্থান পরিবর্তন করে ওই বিদ্যালয় চত্বরে শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত হয়। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার বিপক্ষের শক্তি বিভিন্ন ইস্যু তৈরি করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। প্রয়োজনে রক্ত দিয়ে স্বাধীনতাবিরোধীদের রোখা হবে।