শহীদ মিনার হচ্ছে শিক্ষা ভবনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা ভবন নামে পরিচিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চত্বরে শহীদ মিনার হচ্ছে। গতকাল মঙ্গলবার শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ। মহাপরিচালক সাংবাদিকদের জানান, ভাষা আন্দোলন, একুশে ফেব্রুয়ারি ও বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) ভাবার্থ বহন করবে শহীদ মিনারটি। মিনারের দুটি স্তম্ভে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রম হারানোর মাধ্যমে অর্জিত দেশের মানচিত্র চিত্রিত হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মিজানুল করিম, অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) দীপক কুমার নাগ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সিরাজুল হক প্রমুখ।