শহীদ মিনারে কাইয়ুম চৌধুরীকে শেষ শ্রদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে ফুল দিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন দেশের সর্বস্তরের মানুষ। চলবে বেলা একটা পর্যন্ত।
এর আগে আজ সকালে কাইয়ুম চৌধুরীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নেওয়া হয়। গতকাল রোববার রাতে তাঁর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কাইয়ুম চৌধুরীর জানাজা হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাঁকে শায়িত করা হবে।
আরও জানতে পড়ুন: