শহীদ মিনারে পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে গ্রিনল্যান্ড টেকনোলজিস লিমিটেড। গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির উদ্বোধন করা হয়।
আমদানি করা আন্তর্জাতিক মানের পরিষ্কার করার যন্ত্র কারচারের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, পরিবেশকে যেমন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, তেমনি পরিচ্ছন্ন রাখতে হবে মনমানসিকতা। চিন্তা ও চেতনার স্বচ্ছতা এবং সততার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি।