শহীদ মিনারে মঞ্চ বানিয়ে অনুষ্ঠান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে গতকাল মঙ্গলবার মঞ্চ বানিয়ে অনুষ্ঠান করা হয়েছে। এতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মুহামঞ্চদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সন্দীপ কুমার সিংহ রায়, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আশুতোষ চক্রবর্ত্তী সঞ্চারক শিক্ষাবৃত্তি ২০১৪ প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ মিনারের তিনটি স্তম্ভ পেছনে রেখে বেদিতে অতিথিদের বসার জায়গা করা হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ অনুষ্ঠানের অতিথিরা জুতা পায়েই শহীদ মিনারে তৈরি মঞ্চে আসন গ্রহণ করেন। সকালে অনুষ্ঠানস্থলে এসে শহীদ মিনারে মঞ্চ দেখে অনেকেই বিসঞ্চয় প্রকাশ করেন।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলে, ‘আমরা এত দিন জানতাম শহীদ মিনারে জুতা নিয়ে উঠতে নেই। এটি শ্রদ্ধার জায়গা। আজ দেখলাম শহীদ মিনারে জুতা নিয়ে প্রতিমন্ত্রীসহ অতিথিরা উঠছেন।’
অনুষ্ঠানের অন্যতম আয়োজক ও ঢাকার আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল (প্রা.) লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া লিয়াজোঁ অফিসের ইনচার্জ সঞ্জীব ভট্টাচার্য বলেন, এটি ভুল হয়ে গেছে। এখন তো আর কিছু করার নেই।
তবে হাসপাতালটির পরিচালক ও আশুতোষ চক্রবর্ত্তী সঞ্চারক শিক্ষাবৃত্তির সদস্যসচিব আশীষ কুমার চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির অনুমতি নিয়েই শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া তিন বছর ধরে আমরা এখানেই সব অনুষ্ঠান করে আসছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই হাসপাতালের চেয়ারপারসন প্রীতি চক্রবর্ত্তী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর যেন বেমালুম ভুলে গেলেন শহীদ মিনারের পবিত্রতা রক্ষার বিষয়টি। তিনি বলেন, ‘শহীদ মিনারের বেদিটি আমরা একটু বড় পরিসরে তৈরি করেছি যেন বিভিন্ন অনুষ্ঠান করতে পারি।’
জেলা প্রশাসক মুহামঞ্চদ মোশাররফ হোসেন বলেন, ‘মঞ্চটি যে শহীদ মিনারে করা হয়েছে তা আমার জানা ছিল না। আমি বিষয়টি দেখব।’ অনুষ্ঠানের শুরুতে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরাইলের তিনটি বিদ্যালয়ের ৬১ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে।